Niche/নিস
Niche/নিস -2
নিস/Niche কি ?
নিস / নিশ
নিস হচ্ছে বেশ বড় একটা গ্রুপ অথবা সেক্টর/ক্যাটাগরি থেকে বেছে নেয়া যায় এমন একটা খুবই স্পেসিফিক ইন্ডাস্ট্রি অথবা সেক্টর। যেমন ধরুন আপনি টেক্সটাইল সেক্টর এর কথা চিন্তা করলে, পুরো টেক্সটাইল একটা বড় একটা সেক্টর। কিন্তু তার মধ্যে শুধু গার্মেন্টস সেকশন একটা নিশ। আরেকটা উদাহরণ দেই – আমরা সবাই একাউন্টিং নিয়ে কম-বেশি জানি, তাই না? একাউন্টিং কিন্তু একটা বেশ বড় একটা সেক্টর। এখন যদি আপনি একটা ব্লগ বানাতে চান, তাহলে পুরো Accounting এর সব কিছু নিয়ে ব্লগ বানালে এটা অনেক বেশি কম্পেটিটিভ হবে, কারণ অনেক বড় বড় কোম্পানিগুলো অলরেডি একাউন্টিং নিয়ে ব্লগ বানিয়েছে। সুতরাং আপনি তাদের সাথে শুরুতেই কম্পেটিশন এ যেতে পারবেন না। বরং আপনি যদি শুধু “Accounting Equation” নিয়ে ব্লগ বানান তাহলে এটা হবে একটা নিস ব্লগ। কারণ আকাউন্টিং এর মধ্যে একাউন্টিং ইকুএশন অনেক ছোট একটা পার্ট, যেখানে কম্পিটিশন অপেক্ষাকৃত কম।
নিশ কত প্রকার?
নিশ সাধারনত ৩ প্রকার। যথাঃ
১. ব্রড নিশ (Broad Niche)
২. মাইক্রো বা ন্যারো নিশ (Micro / Narrow Niche)
৩. স্পেসিফিক নিশ (Specific Niche)
নিশ কেন গুরুত্বপূর্ণ ?
নিশ্ ব্লগিং আপনাকে ফোকাসে রাখে। আপনার পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকেনা। নিশ ব্লগ সাইটকে বিভিন্ন ভাবে মানিটাইজ করা যায়। আপনি যে নিশ্ নিয়ে কাজ করবেন সেই সমন্ধে কোনো ই-বুক, ট্রেনিং বা অন্য কোনো সার্ভিস দিয়ে বা প্রোডাক্ট সরাসরি বিক্রি করে লাভবান হতে পারবেন।
নিস মার্কেটিং কি ?
নিশ মার্কেটিংয়ের মানে হচ্ছে আপনার অডিয়েন্সদের প্রয়োজন এবং চাওয়া আইডেন্টিফাইয়ের মাধ্যমে মার্কেটের অংশকে ন্যাড়ো করে টার্গেট করা।
মার্কেটিং এর ভাষায়, আপনি যখন শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে, একটা নির্দিষ্ট কোন জনগোষ্ঠীর, নির্দিষ্ট একটি চাহিদা পূরণ করার উদ্দেশ্যে ওই প্রোডাক্টের প্রোমোশন করবেন তখন সেটাকে আমরা বলি “নিশ মার্কেটিং”।
টেকনিক্যাল ধাপ নিশ সিলেকশনের :
দ্বিতীয় পর্যায়টি হলো যে নিশটি মানসিকভাবে নির্ধারণ করেছেন সেটার ফিজিবিলিটি (feasibility) যাচাই। এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ (keyword research)। সার্চ ইঞ্জিনে মানুষ যেসব বিষয় খোঁজে সেগুলো থেকে প্রয়োজনীয় সার্চ টার্ম/কিওয়ার্ড/তথ্য বের করা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ।
মানুষ সার্চ ইঞ্জিনে যা দিয়ে সার্চ করে তাই কিওয়ার্ড আর সেগুলো থেকে কাজ করার মতো কিওয়ার্ড গুলো বাছাই করাই হলো কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আপনি টেকনোলজি নিশটি নিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন সেটি ঠিক আছে কিনা। আপনার জন্য উপযুক্ত কিনা।
আপনি এই নিশটি নিয়ে এগুতে পারবেন কিনা। এগুলে লাভবান হবেন কিনা এসব। আর এটাই হচ্ছে টেকনিক্যাল ধাপ। এই ধাপে এসে আপনাকে অনেক সময় দিতে হবে। রিসার্চ করতে হবে। তারপর পরীক্ষা নিরীক্ষার ফলাফল বের করে সিদ্ধান্ত চুড়ান্ত করতে হবে।
নিস খুঁজার কিছু টিপস:
একটি আদর্শ নিস খুঁজার সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে-
- আপনি যে নিসটি সিলেক্ট করেছেন তার ব্যাকগ্রাউন্ডে যাতে কোন প্রডাক্ট বা সার্ভিস আছে কিনা তা নিশ্চিত হয়ে নিবেন।
- নিস খুঁজার সময় খেয়াল রাখবেন যাতে সেটা কোন ব্রান্ডের সাথে সংঘর্ষ পূর্ণ না হয়। কেননা যদি আপনি কোন ব্যান্ডকে বা ব্যান্ডের কোন সরাসরি প্রডাক্টকে টার্গেট করেন সেক্ষেত্রে নতুন হিসেবে সেই ব্রান্ড সাইটকে বিড করতে আপনি সক্ষম হবেন না।
- নিস খুঁজার জন্য সবসময় চেষ্টা করবেন মেইন ক্যাটাগরিতে না খুজে ঐ মেইন ক্যাটাগরির সাবক্যাটাগরিতে খুজতে। তাহলে খুব দ্রুতই আপনি আপনার কাংক্ষিত নিস খুজে পাবেন এবং সাইট রেংক করতে পারবেন।
- যে বিষয় আপনার মোটামুটি ধারনা আছে, বা যে বিষয় আপনি পছন্দ করেন সেই সব বিষয়ের নিস নিয়ে কাজ করলে বেশি ভাল ফলাফল পাওয়া যায়।
- লোভে পরে এমন নিস সিলেক্ট করা ঠিক না যা কিনা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে পরে। যেমন ঔষধ, ট্রিটমেন্ট, লিগ্যাল ইস্যু, মিলিটারি ইত্যাদি।
- Fitness
- Make Money on the internet
- Dating and Relationship
- Technology
- Health
- Self Improvement
- Beauty Treatments
- Personal finance
- Pets
- Wealth Building through investing .

No comments