বাস ভাড়া /রিকশা ভাড়া
বাস ভাড়া /রিকশা ভাড়া
আমরা প্রতিনিয়ত চারপাশে অনেক ঘটনা দেখতে পাই । দেখতে দেখতে আমরাও তাদের মত হয়ে যাই । এমনটাই হয় মানুষের জীবনে জাকি কল্পনা করতে পারবে না । জীবন চলার পথে , জীবনের চাকা এমনভাবে গতিশীল হয় তখন সেই গতিশীল এর গতিতে মানুষ অনেক কিছু ঝাপসা চোখে দেখি । আবার অনেক কিছু দেখতেই পায় না । আজকের তেমনই এক গতিশীল বাস ও রিক্সা ভাড়া নিয়ে গল্প ।
ঠিক গল্প বললে ভুল হবে কারণ গল্প কখনো কখনো সত্যি আবার কখনো মিথ্যা আবার কখনো সত্য মিথ্যা দিয়েই সৃষ্টি হয় । কিন্তু এই গল্পটি হল জীবন যুদ্ধের গল্প ।
এক রিক্সা চালক পায়ে প্যাডেল মেরে মেরে জীবন যুদ্ধের সাথে প্রতিনিয়ত লড়াই করে । আর এক বাস চালক ও হেলপার চিল্লিয়ে চিল্লিয়ে গলা ফাটিয়ে জীবন যুদ্ধে সংগ্রাম করে । কিন্তু একবার ভাবুন তো দুইদু শ্রেণীর মানুষকে যদি আমরা চোখের দৃষ্টিদৃ তে মানুষের দৃষ্টিদৃ তে অমূল্য , অমর্যাদা দিয়ে থাকি তাইলে কি সেটা বাস ভাড়া রিকশা ভারা তে সেটার প্রভাব খাটাতে হবে ?
এক ভদ্রলোক বাসে উঠে আরেক লোক লেগুনা তে গন্তব্যে পৌঁছানোর জন্য । কিন্তু তারা কিন্তু সঠিক ভাবেই তাকে যথাযথ স্থানে নামিয়ে দেয় । ভাড়া দেওয়ার সময় 10 টাকার ভাড়া 10 টাকা চাইতে ই বাস ও লেগুনার হেলপারের সাথে ঝগড়া বাধিয়ে দেয় । মাত্র পাঁচ টাকার জন্য তার গুস্টি উদ্ধার করে বিভিন্নভাবে বকাঝকা করে । আপনি একবার ভাবুন তো , সে যদি আপনাকে যথাযথ স্থানে না নিয়ে আসতো আপনি কিভাবে আসতেন ।
সেই প্রশ্ন বাদ দিলাম , আপনিতো কত বাজে কাজে কত টাকা নষ্ট করে ফেলেন তাইলে কেন 5 টাকার জন্য এত বকাঝকা করতে হবে । যদিও সে বাস চালক আপনার কাছে এক টাকা বেশি চাইনি তাইলে কেন আপনি ক্ষমতা দেখিয়ে 5 টাকা কম দিবেন ?
এখন আসি রিকশাওয়ালাদের কথা , এক রিকশাচালক পা দিয়ে চালিয়ে আপনাকে একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে । কখনো কখনো রিকশাওয়ালারা একটু বেশি চেয়ে ফেলে । কেন সেটা কি একবার ভেবে দেখেছেন ?
কারন একটি রিক্সাওয়ালার , তার প্রতিদিনের ইনকামের টাকা দিয়ে কোন ভাবেই তার সন্তানের পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব হয় না । সেই কারণে হয়তো সে বাধ্য হয়ে আপনার কাছে 10 টাকা, 5 টাকা বেশি চেয়ে ফেলে । আপনি তারপরও রিক্সাওয়ালার কে গভীরভাবে চিন্তা না করে উল্টো বকাঝকা করেন ।
বর্তমান পরিস্থিতিতে , আপনি রিক্সাওয়ালা হয়ে দেখুন । আপনি ওই রিক্সাওয়ালার থেকে আরো 10 টাকা 20 টাকা বেশি চাইবেন । ওই রিকশাওয়ালা তো আপনার কাছে 5 টাকা10 টাকা বেশি চেয়েছে তাতেই আপনি বকাঝকা করেছেন ।
অতএব , আমরা সবাই গভীরভাবে চিন্তা করে নিজেকে প্রতিস্থাপন করতে শিখুন । যে আপনার কাছে বেশি চাচ্ছে , কেন চাচ্ছে সেটা একটু ভেবে দেখুন । আর যদি আমাদের সামর্থ্য থাকে , তাইলে তাকে তার চাওয়ার থেকে মাঝে মাঝে একটু বেশি দিয়ে খুশি করুন ।
সবাইকে নিয়ে আমরা ভাল থাকি সুন্দর হবে সমাজ ভালো থাকবে পরিবার ভালো থাকবে দেশ ভালো থাকবে জাতি ।

No comments