ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্ট (Maura Hotel Narayanganj)
ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্ট নারায়ণগঞ (Maura Hotel Narayanganj)
ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্ট নারায়ণগঞ্জে কালির বাজার সংলগ্ন ও নারায়ণগঞ্জ রেল স্টেশন এর পাশেই অবস্থিত । ঐতিহ্যবাহী মাগুরা রেস্টুরেন্ট খুব জনপ্রিয়তা লাভ করেছে । এই রেষ্টুরেন্টের রয়েছে সব রকম সুস্বাদু খাবার । সকালের নাস্তা , দুপু দু রের খাবার, রাতের খাবার পাওয়া যায় ।
তবে এই রেষ্টুরেন্টের অনেক সুস্বাদু খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে গরুর মাংস, খাসির মাংস ও সুস্বাদু ভর্তা ।
এই রেস্টুরেন্টে দেখতে অনেক সুন্দর ও মানসম্মত । ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্ট এ একসাথে বসে ১০০ জন মানুষ খেতে পারে । এই রেস্টুরেন্টে সুব্যবস্থা রয়েছে । পরিষ্কার-পরিচ্ছন্ন দিক থেকে রেস্টুরেন্টে খুবই মানসম্মত বলা যায় ।
ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্টের এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেরই জানা । অনেকে বলে থাকে , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে ট্রেন এসে নারায়ণগঞ্জ এই ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্টে খাবার খেতো । এই রেস্টুরেন্টে খাবার খেয়ে বোস কেবিনে চা খেয়ে সে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করত । অনেকের মুখে শোনা যায় , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার এই রেস্টুরেন্টে খেতে এসেছে ।
অনেক গুরুত্বপূর্ণ দিক এর মধ্যে আমরা কিছু দিক উল্লেখ করতে পারি ।
* এই রেস্টুরেন্টের খাবারের তুলনায় দাম অনেক কম বলা যায় ।
* এই রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্ট থেকে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন মানসম্মত ।
*ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্ট খুব দ্রুত ও সম্মানের সহিত আপ্যায়ন করে থাকে।
*ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্ট খাবারের স্বাদ খুবই সুস্বাদু ।
* রেস্টুরেন্টে একসাথে বসে অনেকজন খাওয়ার সুবিধা রয়েছে ।
* এই রেষ্টুরেন্টে আপনি চাইলে পার্সেল করে আপনার প্রিয়জনের কাছে খাবার নিয়ে যেতে পারবেন ।
* এই রেস্টুরেন্টে কিচেন রুম পরিস্কার সম্পন্ন যেখান থেকে খাবার তৈরি করা হয় ।
* প্রতিদিনের খাবার প্রতিদিন তৈরি করা হয় এটা অন্যতম ভালো দিক।
আরো অনেকগুলো ভালো দিক আছে এগুলো আপনারা এই রেস্টুরেন্টে খেতে গেলে বুঝতে পারবেন । তবে আপনারা চাইলে এই রেস্টুরেন্টে গিয়ে খাসির মাংস খেয়ে দেখতে পারেন । আমার মনে হয় এই রেষ্টুরেন্টের খাসির মাংস সবচেয়ে বিখ্যাত যার কারণেই এর পরিচিতি লাভ করেছে ।
ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্ট নারায়ণগঞ্জের কালিবাজার সংলগ্নে স্থাপন করা হয় । এই রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ ট্রেন স্টেশন এর পাশেই অবস্থিত ছিল বহু বছর ধরে । রেল কর্তৃপক্ষ তাদের নতুন কাজের উদ্যোগের জন্য এই রেস্টুরেন্টে ভাঙ্গা নির্দেশ দিয়েছিল । যার কারণে হোটেল কর্তৃপক্ষ এই রেস্টুরেন্টে দ্বিতীয়বারের মতো কালির বাজার সংলগ্ন স্থাপন করে ।
ঐতিহ্যবাহী মাউরা রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ ১৯২৮ সনে স্থাপিত করা হয়ে থাকে । তবে এই রেস্টুরেন্টে পুনর্নির্মাণ করা হয়ে থাকে ২০২১ সালে ।
যাতায়াত ব্যবস্থা : নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত । নারায়ণগঞ্জে অনেক কিছু বিখ্যাত অনেক জায়গা রয়েছে । নারায়ণগঞ্জ যাতায়াত ব্যবস্থা রয়েছে রিক্সা , বন্ধন বাস , আনন্দ পরিবহন, লেগুনা , সিএনজি অটোরিকশা । ঢাকা থেকে সরাসরি নারায়ণগঞ্জ আসা যায় । হিমাচল বাস , মৌমিতা , বন্ধন, আনন্দ পরিবহন বাস ও অনেক বাস রয়েছে যা সরাসরি নারায়ণগঞ্জ এসে থাকে ।

it's so nice , wow
ReplyDelete