নৌকার শ্রমিক (story bangla)
নৌকার শ্রমিক (Story bangla)
বোধ মিন্স সেন্স____
নৌকায় করে এক দল লোক ইট ও বালুনিচ্ছেন তাদের মধ্য একজন দুইদুটা ইট ও কিছু বালুনদীতে ফেলে দিচ্ছেন। এই একই কাজ সেই লোক প্রায় প্রতিদিনই করে থাকে। নদীর পাড় থেকে সে কাজ কৌতহলের সাথে রহিম শেখ দেখেন, ফজরের নামাজ শেষে নদীর পারে আজও দারিয়ে আছেন তিনি।
ঐ লোকের এমন আচরণের কারণ জিজ্ঞেস করবেন আজ।
কিছুক্ষণ বাদে ইট আর বালুবোঝাই করে সে নৌকা আসতে দেখে দূরদূ থেকে হাত নাড়িয়ে পাড়ে ভিরতে ইশারা করলেন রহিম শেখ।
নৌকা পাড়ে ভিতরেই রহিম শেখ সেই লোককে জিজ্ঞেস করলেন সে কেন প্রতিদিনই দুইদুটা ইট আর কিছু বালুনদীর জলে ফেলে দেয়।
নৌকায় থাকা লোকটি বলল; নদীতে ভাঙ্গন এসেছে সব কিছুই ভেঙ্গে যাচ্ছে, প্রতিদিন কিছু কিছু ইট বালুনদীতে ফেলছি যাতে নদী ভরাট হয়ে নদীর ভাঙ্গন বন্ধ হয়ে যায়। রহিম শেখ বলল; তোমার সৎ ইচ্ছার কথা আমি বুঝতে পেরেছি তবে এক দিনে দুইদু একটা টা ইট আর অল্প পরিমাণে বালুফেলে কী নদীর ভাঙন ঠেকানো যায়?
নৌকায় থাকা লোকটি বলল অনেক অনেক ইট, বালি নদীতে ফেলার সামর্থ আমার নাই, আমি নিতান্তই শ্রমিক মানুষ।
রহিম শেখ বলল তুমি প্রতিদিন দুইদু একটা না ফেলে অনেক দিন পর একত্র করে একটি নির্দিষ্ট স্থানে ফেলতে পার, এতে অনেক ভারী বলয় সৃষ্টি হবে এর ফলে নদীর তলদেশে গিয়ে এগুলো নদীর ভাঙন রোধ করতে সাহায্য করবে।
নৌকার শ্রমিক বলল আমি এতো ইট , বালি কোথায় জর করবো, আর এতে তো অনেক দিন লেগে জাবে, তাই না?
রহিম শেখ বলল; তুমি চাইলে প্রতিদিন এই পথে যাবার সময় আমার কাছে ইট আর বালি রেখে যাবে আর হ্যা এই কাজে অনেক দিন লেগে যাবে তবে এটাই কার্যকর উপায় কারণ তুমি যদি প্রতিদিন অল্প ইট আর বালি নদীর জলে ফেল এবং একই কাজ বছরের পর বছর কর তবেও কোন লাভ হবে না। নদীর স্রোতে তা ভেসে ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে অসীম জল রাশিতে মিসে যেতে থাকবে যেমন টি এতো দিন ধরে হয়ে আসছে।
নৌকার শ্রমিক বলল; হ্যা! আপনি ঠিক বলেছেন। আমি বছরের পর বছর দরে নদীতে এগুলো ফেলছি তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। নদীর ভাঙন কমে নি।
আগামীকাল থেকে আমি সহ অন্য সব নৌকা থেকেও দুইদু টি করে ইট ও কিছু পরিমাণ বালি আপনার কাছে রেখে যাব এবং যখন অনেক গুলো একত্রিত হবে তবেই তা নদীর ভাঙ্গা অংশে ফেলবো, এই বলে তিনি রহিম শেখ কে বিদায় যানালেন।
পরের দিন থেকে নৌকার সবাই ইট ও বালি নির্দিষ্ট স্থানে ততা রহিম শেখের দেখানো স্থানে রাখতে শুরু করে অল্প কিছুদিনের মধ্যেই অনেক ইট আর বালি জমা হল । এক দিন তারা তা দিয়ে বড় বড় আকারের কংক্রিট ব্লগ তৈরী করে পরে নির্দিষ্ট স্থানে ফেলতে থাকে এবং অল্প কয়েক দিনের মধ্যেই নদীর ভাঙন অংশে একটা মজবুত বলয় সৃষ্টির মাধ্যেই নদী ভাঙন রোখতে সক্ষম হয়।
শিক্ষা;; সমাজে অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত অন্য মানুষের দুঃ খ গোছানোর জন্য সদা তৎপর। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের আর্থিক সাহায্য করে থাকেন। তবে তাদের এ সাহায্য অভাবি মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা সুখ এনে দিলেও তা চিরন্তন হয় না।

No comments