Russia-Ukraine War
Russia-Ukraine War
শুরু হয়ে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ । কোন ভাবেই ঠেকানো গেল না ইউক্রেনের উপরে হামলা । রাশিয়া সব রকম প্রস্তাব না খোঁজ করে যুদ্ধের উপর ঝাঁপিয়ে পড়েছে ।
বর্তমান যুদ্ধের প্রেক্ষাপট এ চলমান থাকলে , দিন দিন বিশ্বের পরিস্থিতি খারাপের দিকে যাবে।
হাজারের উপর রুশ সৈন্য নিহত হয়েছে ! বলেছে ইউক্রেন, যুদ্ধ ঘিরে দাবি আর পাল্টা দাবির প্লাবন ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, শত্রুপক্ষের অন্তত ৮০টি ট্যাঙ্ক, ৫১৬টি সাঁজোয়া গাড়ি, সাতটি হেলিকপ্টার, ১০টি যুদ্ধবিমান এবং ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এ দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে, রুশ সেনা ইতিমধ্যেই ইউক্রেনের ২১১টি সৈন্য ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
যুদ্ধ চলাকালীন অবস্থায় বিভিন্ন দেশ যুদ্ধে বন্ধ করার দাবিতে রাস্তায় নেমে পড়েছে । একটি শ্লোগান stop war পোস্টার নিয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে।
পুরোপুরি যুদ্ধ চলছে ইউক্রেনে। কিভের আনাচে কানাচে চলছে রক্তক্ষয়ী লড়াই। এই অবস্থায় রাশিয়া ও ইউক্রেনের দাবি, পাল্টা দাবি ঘিরে সরগরম বিশ্ব রাজনীতি চলছে। শনিবার ইউক্রেনের সেনা দাবি করেছে, তাঁদের হাতে এখনও পর্যন্ত হাজারেরও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। যদিও এ ব্যাপারে রাশিয়া এখনও মুখ খোলেনি।
ইউক্রেনের উপরে আরও দাবি করা হয়েছে, শত্রুপক্ষের অন্তত ৮০টি ট্যাঙ্ক, ৫১৬টি সাঁজোয়া গাড়ি, সাতটি হেলিকপ্টার, ১০টি যুদ্ধবিমান এবং ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এ দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে, রুশ সেনা ইতিমধ্যেই ইউক্রেনের ২১১টি সৈন্য ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
নিজেদের ফেসবুক পেজে ইউক্রেনের সেনা দাবি করেছে, ‘রাশিয়ার সেনা কিভের ‘ভিক্টরি অ্যাভিনিউয়ের’ কাছে একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হয়।’ কিন্তু ঘটনাটি সম্পর্কে আর কোনও তথ্য দেওয়া হয়নি।
ইউক্রেনের রাজধানী কিভের দখল নেওয়ার জন্য যুদ্ধ চলছে। রাশিয়া এখনও কিভের দখল নিতে না পারলেও, শহরের আনাচে কানাচে দুইদু বাহিনীর মধ্যে চলছে গুলির লড়াই। ইউক্রেন সরকার নাগরিকদের কাছে রুশ সেনাকে প্রতিহত করতে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। চলছে ভীষণ লড়াই। একাধিক আন্তর্জা তিক সংবাদ সংস্থা জানাচ্ছে, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে রাজধানীর আকাশ বাতাস। সূত্রের খবর, রুশ সেনা জাতীয় পুলিশ বাহিনীর ছদ্মবেশে ভাসিলকিভের নাকার সামনে চলে আসে এবং সেখানে প্রহরারত ইউক্রেনের সেনাদের উপর গুলিবর্ষণ করে।
কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে কোনও দাবিরই যাচাই করে সত্যাসত্য নিরুপণ সম্ভব হয়নি এখন পর্যন্ত ।
বর্তমান অবস্থায় অর্থনৈতিক দিক থেকে সব দেশে হুমকির মুখে আছে । যার কারণে সারা বিশ্ব যুদ্ধ বন্ধ হওয়ার দিকে তাকিয়ে আছে । অর্থনৈতিক অবস্থা দিন দিন ভেঙে পড়ছে ।

stop war .... stop war
ReplyDelete