পাওয়া না পাওয়া ( আমার ইচ্ছে )
পাওয়া না পাওয়া আমার ইচ্ছে স্বপ্ন গুলি
পাওয়া না পাওয়া
আমার ইচ্ছে গুলি ঘুড়ির ডানায় বেঁধে
দিব কেটে নাটাই থেকে সুতা।
উড়ে ঘুড়ি যাবে এক ভিন দেশে,
যেখানে নেই আমার কেহ চেনা।
আমার আবেগ গুলি রেখে বনের পাশে
ফিরবো বাড়ি, আমি হেসে হেসে।
সন্ধ্যা বেলায়; শিয়ালের দল এসে
খুবরে নেবে যে জার মতন করে।
আমার বিষাদ গুলি ব্যালার সাথে রেখে
ভাসিয়ে দিব নদীর কোন জলে।
ভেসে বিষাদ নদীর আকে বাঁকে
তলিয়ে যাবে ক্লান্ত যেদিন হবে।
আমার কান্না গুলি চাতকের পিঠে করে
পাঠিয়ে দেবো কালো মেঘের ধারে।
ঝড়বে মেঘ বৃষ্টি হয়ে, পরে
মিসে যাবে কান্না পৃথিবীর পথে, ঘাটে।
আমার স্বপ্ন গুলি দান করে দিব নিরঘুম লোকরে হাতে
পাবেনা উঁকি দিতে।
নিরঘুম সে লোক স্বপ্নের কাছে দিবে না কখনো ধরা
দিশেহারা হবে স্বপ্ন গুলি , অচিরেই যাবে মারা।
আহা, সেদিন কত মজাইনা হবে।
থাকিবে না আমার ইচ্ছে, আবেগ, বিষাদ, কান্না
উঠিবেনা স্বপ্ন গুলি জেগে।
সেদিন থাকবে না কো পিছু টান,
উঠবো ফুলের মতো জাগি,
গাইবো পাখীর মত গান।
সেদিন আমি বাতাসরে মতো হয়ে
ফুলের রেণুউরিয়ে যাবো নিয়ে
পরাগায়ন ঘটিয়ে ফুলে ফুলে
বিশ্রাম নিবো বটের ছায়ায় ঘুম্টি মুড় দিয়ে।
আহা, সেদিন কত মজাইনা হবে।
থাকিবে না আমার ইচ্ছে, আবেগ, বিষাদ, কান্না
উঠিবেনা স্বপ্ন গুলি জেগে।
মাছের মত কাটবো সাঁতার জলে
চিলের মত দিব উরার নীল আকাশের পানে।
সাঁঝের বেলায় ফেরার বাড়ি
হবো আমি রাখাল ছেলের বাঁশি।
সারা দিনের ক্লান্তি সবি ভুলে
ঢুকবো ঘরে মুখটা করে হাসি ।

No comments