বদনা চুরি( বোধ গল্প )
বোধ গল্প - বদনা চুরি।
এক রাতে আমাদের গ্রামে লুটের দল এসেছিল, হাতের কাছে যা পেয়েছিল সব কিছু নিয়ে যায়। দাবি কম দামি বলে কিছু ফেলে যায়নি, মগ, জগ, হাড়ি, পাতিল, কলসি, বদনা থেকে ভাঙ্গা-চুড়া, লোহা লক্কর।
যেহেতু এলাকার প্রায় সবারই কিছু না কিছু চুরি গিয়েছিল, সকাল সকাল সবাই এক হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করছিল। খানিক বাদেই, পুরো আলোচনা সভা হাসির মঞ্চে পরিনত হল। হাসির মূল কারণ; চোর ব্যাটা সব নিল নিল বদনা নিল কেন!
কেউ বলছে কত ছ্যাচরা চোর বদনা টাও নিতে হল, কেউ বলছে ব্যাটার কোন লেবেল নাই, কেউ বলছে কোন ঘীন নাই, তো কেউ বলছে ব্যাটার কোন লজ্জা নাই। যদি লজ্জ ই থাকতো তো বদনা চুরি করতো না। সবাই, এ সব কথা বলছে আর হা..হা__হু...হু.. করে হাসিতে ফেটে পড়ল।
আপনার ও কি হাসি পাচ্ছ? আচ্ছা! চোরারা যদি ইজ্জত হারানোর ভয়ে বদনা গুগো ফেলে যেত তবে তাদের ইজ্জত কি বেড়ে যেত? না! মানুষ ঠিক একটা দিক বের করে মজা, উড়াত।
যারা চুরি করতেই আসছে , তাদের উদ্দেশ্য লুটের মাল তোলা ও যায়গা ও সময় মত বিক্রী করে অর্থ হাতে পাওয়া, ঠিক?। চুরি করা হয়ে গেলে চোরারা ওই রাতের কাজে সফল, এর পর কে কি বল্ল তাতে তাদের কিছুই আসে যায় না। লোকের হা হা হিহির ভয়ে চোরেরা বসে ছিল না, তারা কাজ করে বগার পার হয়েছিল।
বোধ; মানুষের লক্ষ যদি টাকা উপার্জন হয়, তবে সে যেই কাজ খুব ভালোভাবে যানে সেই কাজই করতে থাকবে, সেই কাজ লোকের কাছে যতটা খারাপ ই হোক না কেন।
এই গল্প বা উদাহরণটি শুধুমাত্র রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মুল কথাটি হলো, মানুষের সেই কাজটাই করা উচিত যেটি করতে সে পছন্দ করে, সাথে সাথে সেই কাজটার পরিপূর্ণ ভাবে করতে পারাটাই হলো সাফল্য। এতে কে কী বল্ল, না বল্ল, তাতে কিছুই আসে যায় না।

No comments