আবেগ ভালবাসা সিদ্ধান্ত-(bangla status)
আবেগ ভালবাসা সিদ্ধান্ত-তুমি জানো, প্রিয়??তোমার স্বপ্ন পূরণের -(bangla status)
1.তুমি জানো, প্রিয়???
তুমি জানো, বৃষ্টি আমার কতটা প্রিয়???
আমার হৃদয় স্পন্দনে ঝড় ওঠে রিমঝিম বৃষ্টির ছন্দে।
মনে আছে তোমার??
সেবার শ্রাবণে প্রথম দেখেছিলাম তোমায়।
অগোছালো চুলে আর মোটা ফ্রেমের চশমাতে তোমায় কি মায়াবীই দেখাচ্ছিল।।।
তুমি,
একদৃষ্টিতে দেখছিলে আমায় যেন কাউকে খুজছিলে আমার চোখে।
নয়তো,
আমার মুখে লেগে থাকা বৃষ্টি বিন্দু গুনছিলে।।
তারপর, একদিন সহসাই এসে বললে,
আমার নিষ্পাপ চাউনি নাকি খুন করেছে তোমায়।
আমি একগাল হেসে বলেছিলাম, "ওসব আবার হয় নাকি?? ও তোমার অবেগ হারিয়ে যাবে সময়ের স্রোতে ".
তারপর,
কোন এক ঘুম জড়ানো ভোরে তোমায় বলেছিলাম "ভালোবাসি "।।।।।
আজ,
অনেক কয়টা বসন্ত পেরিয়ে আবার শ্রাবণ এসেছে। এই শহরেরই কোথাও আছি তুমি-আমি।
ভালোবাসি সেই প্রথম শ্রাবনের মত, হোকনা দূরত্বটা কিলোমিটারে.........
ইচ্ছেঘুড়ি তোমায় নিমন্ত্রণ, এই শ্রাবনের প্রথম কৃষ্ণচূড়ার..........
তুমি জানো, বৃষ্টি আমার কতটা প্রিয়???
2.তোমার স্বপ্ন পূরণের............
তোমার জীবনে এমন একজন মানুষ আছে
যাকে তুমি অনেক বেশী
ভালবাসো,তোমার কল্পনাজুড়ে শুধু
সে,যাকে নিয়ে হাজারো স্বপ্ন
সাজিয়েছো।সেও তোমাকে
ভালবাসতো।
কিন্তু আজ আর সে তোমাকে ভালবাসে
না,সে চায় না তুমি তার জীবনে
থাকো,সে অসম্ভব রকম বদলে গিয়েছে,।
আর তুমি তাকে ফিরে পাবার জন্য
হাজারটা উপায় বের করছো,শত শত চেষ্টা
করছো,তাতে কোনো কাজ হচ্ছে না।
তোমাকেই বলছি তার কাছে ভালবাসার
দাবি নিয়ে আর যেও না,তাকে ভালবাসি
বলে বলে কোনো লাভ হবে না,।সে আজ
আর বুঝবে না,তুমি বুঝালেও বুঝবে না
কারণ সে বুঝতে চায় না,।তোমার কান্নার
আওয়াজ তার মনে জায়গা করে নিতে
পারবে না,বরং সে তোমাকে নিয়ে বন্ধু
মহলে হাসাহাসি করবে।সে আজ
তোমাকে বুঝবে না।
তোমার কথা তার একদিন মনে পড়বে,
হয়তো ক্লান্ত দুপুরে কিংবা বৃষ্টিভেজা
বিকেলে,।সে বুঝবে তুমি কতটা
ভালবেসেছিলে তাকে,তোমার সরলতার
কথা তার মনে পড়বে।হয়তো সে ফিরে
আসতে চাইবে কিন্তু পারবে না।তার
ফিরে আসার আর কোনো উপায়ও থাকবে
না।।
আর তুমি কেনো কেঁদে কেঁদে নিজের
জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করছো,।আরে
বোকা কাঁদবে তো সে,যে তোমার মতো
ভালবাসার মানুষটিকে হারিয়েছে, যে
তোমার মতো ভালো মানুষকে
হারিয়েছে,।আর তুমি যতটুকু ভাল। তার
থেকেও ভালো একজন মানুষ তোমার
জীবনে এসে তোমার জীবনকে পরিপূর্ণ
করবে,ভালবেসে ভালবাসা দিয়ে আগলে
রাখবে তোমাকে।
তাই বলছি, আর কষ্ট না পেয়ে এগিয়ে
চলো তোমার স্বপ্ন পূরণের পথে,।আর
সঠিক সময়ে সঠিক মানুষটি তোমার
জীবনে চলে আসবে।তাই নির্ভয়ে চলো
সামনের দিকে,এগিয়ে চলো।
3. আবেগ ভালবাসা সিদ্ধান্ত......
একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ,,,।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে
সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত
কিন্তু সে লাফ দেয় না,,, । সে সহ্য করতে থাকে,,, ।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার
কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না,,,।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ,,,।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে,,, ।
কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে,,,।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু
আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও
আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ
সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত ,,,।
আবেগ ভালবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না ,,,।
আমি অভিমান
করি,
তুমি আমার কষ্ট
বুঝবে বলে ।
আমি দূরে থাকি,
তুমি আমাকে মিস
করবে বলে ।
অল্প তে রাগ করি,
রাগ ভাঙ্গাবে বলে ।
তাই বলে ভুলে যাবে
নাকি ?

No comments